, ,

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৫ জনকে মাদকসেবী হিসেবে, মাদক মামলায় একজন, ডাকাতির অভিযোগে একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় মো. রাসেল (২৯), নিয়মিত মামলায় শফিকুল ইসলাম (৪৮), ডাকাতির অভিযোগে অহিদুল ইসলাম নাহিদ (৩০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন আলম (৪৩) রয়েছেন। তাঁদের মধ্যে শাহীন আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বাসিন্দারাও রয়েছেন। তাঁদের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবস্থানকালে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।