নোয়াখালী প্রতিনিধি: প্রাইমারি স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে আয়োজিত এ সভায় হিমাংশু চন্দ্রশীলকে আহ্বায়ক এবং বদরুদ্দোজা চৌধুরী রতনকে সদস্য সচিব করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক হিমাংশু চন্দ্রশীল। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব বদরুদ্দোজা চৌধুরী রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রিপন (রিফাত)। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সুমন।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
আহ্বায়ক: হিমাংশু চন্দ্রশীল
সদস্য সচিব: বদরুদ্দোজা চৌধুরী রতন
সদস্য: মো. আলাউদ্দিন
সদস্য: মো. মিজান
সদস্য: শাহিদা আক্তার
সদস্য: কামাল হোসেন
সদস্য: মো. রাজু
সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে নোয়াখালী জেলায় ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।







