গাজীপুরের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে বা সড়ক হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর সেই চৌরাস্তা এখন হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং হকারদের দখলে|
এ যেন প্রশাসনকে তুয়াক্কা না করে এক রকমের দখল বাজি চালিয়ে যাচ্ছেন অটোরিকশা কোন প্রকার নিয়ম-কানুন না মেনে চলাচলের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারী এবং অতি জরুরী কাজে নিয়োজিত যানবাহন যেমন এম্বুলেন্স স্কুল বাস এমনকি জরুরী প্রয়োজনীয় সকল প্রকার যানবাহন এমনকি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এরকম একই চিত্র জয়দেবপুর রেল ক্রসিং এবং তারা আশেপাশের সড়কেও দেখা যাচ্ছে। এ বিষয়ে ট্রাফিক অফিসার জানান যে ট্রাফিক পুলিশ নিষেধ করা সত্ত্বেও অটোরিকশাচালক গন তা মেনে নিচ্ছেন না।তারা তাদের মত করেই অটোরিকশা চালিয়ে যাচ্ছেন এবং যানজট তৈরি করছেন।
Views: 3







