রাজধানীর পল্লবী ও রুপনগর এলাকার বহুল আলোচিত “ফোর স্টার গ্রুপ” সদস্যদের উৎপাত এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শোডাউন এর ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার একটি বাসায় শীর্ষ সন্ত্রাসী ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করিতেছে। তৎক্ষণাৎ এসআরবি-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী আসামি শেখ ওসমান গনি সোহাগ (৩৫)’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড তাঁজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে ফোর স্টার গ্রুপের সদস্যরা রাজধানীর পল্লবী, মিরপুর, শাহআলী, কাফরুলসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। এছাড়াও তার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তারের জন্য মহড়া শো-আপ করতো এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পল্লবী ও তেজগাঁও থানায় অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ মোট ০৫ টি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়।
২। সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে শিয়ালবাড়ি কবরাস্থানের আশেপাশে গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ রাতে এসআরবি-৪ গোপন সংবাদে জানতে পারে ডিএমপি ঢাকা রুপনগর এলাকায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ০৭/০৮ জনের একটি দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। তৎক্ষণাৎ আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় উক্ত ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ০৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এসআরবি-৪। গ্রেফতারকৃতরা হলোঃ ০১। মোঃ রনি ব্যাপারী (৩৫), ০২। মোঃ রনি (২৬), ০৩। মোঃ হাসিব(২৭), ০৪। মোঃ ইমন মোল্লা (২৫), ০৫। মোঃ সৌরভ বেপারী (১৯)। এ সময় তাদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, অবৈধ মাদক ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,০০০/- টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। তবে উল্লেখযোগ্য গ্রেফতারকৃত ০১ নং আসামি রনি ব্যাপারী (৩৫) এর নামে রাজধানী পল্লবীসহ বিভিন্ন থানায় ডাকাতি , মারামারি, মাদসহ ০৪ টি মামলা থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এছাড়াও ০২ নং আসামি মোঃ রনি (২৬) মিরপুর এলাকার “ফোর স্টার গ্রুপ” এর সক্রিয় সদস্য বোমা কাল্লুর ঘনিষ্ট সহযোগী এবং ০৩ নং আসামি মোঃ হাসিব(২৭) এর নামে একটি প্রতারণার মামলা রয়েছে। সর্বমোট ০৬ জন আসামি, ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড তাঁজা গুলি, ১২ টি রাম দা, চাকু, ০২ সামুরাই, ৩০ পিস ইয়াবাসহ মদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। সকলেই ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
৩। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতেও এরুপ সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।







