বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে বলে জানাযায়।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০২ মার্চ ২০২৬, রাত ০৮ টা ১০ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতড়া বাজার স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি।
এছাড়া অদ্য ০৩ মার্চ ২০২৬, রাত ০৪ টা ৩০মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৪/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মেরাগাঁও স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয় মর্মে জানাগাছে ।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য– (ত্রিশ হাজার) টাকা।
আটককৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ৪২ বিজিবি ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ।







