, ,

বাংলাদেশ কালচারাল ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সমাজে বিরাজমান অস্থিতিশীলতা সংগীত ও নাটকের মাধ্যমে দূর করে সুস্থধারার সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কালচারাল ফেডারেশনের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক নেতা প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) ভবনে শতাধিক লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগীতশিল্পীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনকে নির্বাহী সভাপতি, কবি লিলি হককে সিনিয়র সহসভাপতি, সাংবাদিক অশোক ধরকে সহসভাপতি এবং অধ্যক্ষ মোঃ বশির আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভায় প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, কবি লিলি হক, নজরুল গবেষক রফিক চৌধুরী, সুর ছন্দের সভাপতি জাকির হোসেন, মরুমী শিল্পী মোঃ মফিজুর রহমান বিরহী, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মোঃ খাইরুল আনাম, সংগীতশিল্পী আজিজা সুলতানা, সমীর কুমার হালদার ও আবৃত্তিকার মোঃ ফিরোজ উদ্দিনসহ অনেকে।

দেশব্যাপী সুস্থধারার সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার এবং সংগীত ও নাটকের মাধ্যমে একটি সুন্দর ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য বলে আয়োজকরা জানান।