গত ২৯ আগস্ট ২০২৬ ইং দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর / দাইনুর বিওপি কর্তৃক পৃথক ২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি বাংলাদেশী অটোরিক্সা আটক করা হয় মর্মে জানাযায় । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- দুই লক্ষ আটান্ন হাজার আটশত টাকা।
ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ফুলবাড়ি২৯ ব্যাটালিয়ন ।







