, ,

বগুড়ায় বাসের তল্লাশী করে ১০৩টি প্যারাকিট টিয়া উদ্ধার

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাংঙ্গনে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত ১১টায় বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় বগুড়া ডিবি পুলিশ। তল্লাশির এক পর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া পাখি বিদেশে পাচারের উদ্দেশ্যে উত্তরাঞ্চল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছেন। এর ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটিতে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।