ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার।
এস কে সিদ্দিকী
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগ।
পার্বত্য বান্দরবান জেলার সদর পৌরসভায় ৩৪৫পিস্ ইয়াবাসহ ১১মাদক মামলার আসামি গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।রুজু হয়েছে মামলা।
বান্দরবান জেলার সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়াস্ত রঞ্জিত চৌধুরীর ভাড়াটিয়া বাসার সামনে থেকে ১১মাদক মামলার আসামি নয়ন চৌধুরী (৫০)নামে এক আসামি ৩৪৫পিস্ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটে অদ্য ২৪/০৮/২০২৬ইং আনুমানিক রাত ০১:১৫ঘটিকায়।
২। বিষয়: ১১টি মাদক মামলার আসামী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ও মাদক মামলা রুজু সংক্রান্ত রিপোর্ট।এতে এস আই(নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১১ (এগারো) টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০) এর নিকট থেকে উদ্ধারকৃত ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করে থানায় আসিয়া বাদী হয়ে ধারা-৩৬(১)সারণীর ১০ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ,এজাহার দায়ের করে।আসামি নয়ন চৌধুরী (৫০), মোবাঃ ০১৮৭৬-১৪১২১১, পিতা- মৃত অরুন চৌধুরী, মাতা-বাসনা চৌধুরী, স্ত্রী- বেবী চৌধুরী, সাং- মেম্বার পাড়া (রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া), ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান পার্বত্য জেলা।







