ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার (অ্যাব) ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর এই অর্জনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নাজমুল হুদা খন্দকারের এই পদায়ন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, ব্রাহ্মণবাড়িয়ার জন্যও এক গর্বের মুহূর্ত।
জেলা বিএনপি আরও জানায়, তাঁকে এই সম্মানে মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
Views: 3







