গত ১২ আগস্ট বহুল প্রচারিত দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় “মাদকের ছোবল দারুস সালাম মহল্লায়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে মমিন, নুহাশ, সুজন, ইব্রাহীম ও আবু সাঈদ—এই কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে তারা কোন মাদকের সাথে জড়িত নাই।
প্রকৃতপক্ষে, উল্লিখিত ব্যক্তিরা মাদক সেবন করেন না এবং মাদকের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এক ধরনের কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করে তাদের সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে। প্রতিবাদ লিপি তে তারা জানান এই নিউজ আমাদের নামে সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।







