, ,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও মাসুদ মেম্বার

নিউজটি শেয়ার করুন

ঘটনার বিবরণে জানা যায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মো: মাসুদ রানার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট বিক্রি করে দিয়েছেন মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বানোয়াট ও ভিওিহীন দাবি করেন এলাকাবাসী ও মাসুদ মেম্বার।

সরেজমিনে ঘটনাস্থল রইশ্যার বাড়ির সামনে গিয়ে জানা যায় উওরজয়পুর ও হাজিরপাড়া ইউনিয়নের বর্ডার এলাকায় রাস্তার কিছু অংশ কাদাযুক্ত থাকায় আবদুস সহিদ ও আহমেদ কবির সহ স্হানীয় জনসাধারণ নিজস্ব অর্থায়নে রাস্তায় কিছু ভাঙা ইট ও ইটের খোয়া ফেলেন চলাচলের সুবিধার্থে।

বর্তমানে মাসুদ মেম্বারের সহযোগিতায় রাস্তাটি সরকারি টেন্ডার হয় নতুন করে কাজ করার। সে জন্য আবূুস সহিদ ও আহমেদ কবিরসহ জনসাধারণ নিজস্ব অর্থায়নে রাস্তায় দেওয়া ইটগুলো তুলে সংরক্ষণ করেন পুনরায় সামাজিক যে কোন কাজে ব্যবহারের জন্য।

কিন্তু একটা কুচক্রী মহল সরকারি ইট বিক্রি করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেন স্হানীয় জনসাধারণ।

স্হানীয় জনসাধারণ আরও অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারনে এ জটিলতা তৈরি হয়েছে।