গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস আভিযানিক দল পলাশবাড়ী উপজেলায় জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
১২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পলাশবাড়ী থানার ০৬ নং বেতকাপা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে মোঃ লেবু শাহ’র উত্তর দুয়ারী শয়ন কক্ষে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,
১। মোঃ মহসিন ব্যাপারী (৫৫), পিতা- মৃত মছির উদ্দিন
২। মোঃ রাশিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ শামীম
৩। মোঃ মমিনুল শেখ (৪৫), পিতা- রাজা মিয়া
৪। মোঃ উজ্জ্বল ব্যাপারী (৪৫), পিতা- মৃত আলতাফ ব্যাপারী
৫। মোঃ আনোয়ার হোসেন লেবু (৭০), পিতা- মৃত মোজাম্মেল
(সকলেই কৃষ্ণপুর, থানা-পলাশবাড়ী)
৬। মোঃ হযরত আলী (৩৮), পিতা- মৃত ফজল হক সরদার, গ্ৰাম- রঘুনাথপুর, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা।
অভিযানকালে জুয়া খেলার আলামত হিসেবে দুই বান্ডিল তাস ও নগদ ১০ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







