আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চাড়া রোপন ও চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসআচিব আব্দুল মান্নান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইনাম ইলাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন ও লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক হাজী মাইন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক সোয়াবুল আলম নিরব, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়ংকা দত্ত, খালেদা আক্তার বিথী। সদস্য ওয়াহিদুর রহমান, শামীমা আক্তার চুমকী, মারুফা আক্তার, মোস্তফা কামাল প্রমুখ







