অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়ীয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সরাইল উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ অলঙ্কৃত করে উপবিষ্ট আছেন এবং মিলনায়তন জুড়ে নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়। এছাড়া রাজপথে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে বলেন, “আগামীর বৈষম্যহীন ও উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের ঐতিহ্যবাহী গৌরবোজ্জ্বল ভূমিকা রাখে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লস্কর তপু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ। এছাড়াও সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের শীর্ষ সারির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় বক্তব্য রাখেন।
বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।







