সোহেল মাহমুদঃ
রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া বাজার সংলগ্ন করিম জুট মিলের পুকুরে ভেসে ওঠা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ডেমরা থানা পুলিশ। ২০শে জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেমরা থানার ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







