গতকাল বিকাল ৪ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অমর প্রকাশনীর উদ্যোগে ডা. বাসুদেব পোদ্দারের ৫টি গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমেদ আজম খান, এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রনালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা, সাংবাদিক ইউনিয়ন এর সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী আবদুল কুদ্দুস মানিক, ড. সাহেদ মন্তাজ, নাসির হায়দার, সহসভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি কৃষক দল। গোলাম কাদের, বিশিষ্ট কবি ও লেখক ও প্রকাশক অমর হাওলাদার। অনুষ্ঠানে প্রদান অতিথি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সকল কর্মকান্ডে বর্তমান সময়ে পরিচ্ছিন্নতা রক্ষা করেই জাতীয়র জন্য কাজ করে যাচ্ছি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। কবি বাসুদেব পোদ্দারের ৫টি গ্রন্থ প্রকাশনা উৎসবে আমি গভীর ভাবে উপলব্দি করছি। লেখনির মাধ্যমে কবিরাই জাতী সত্ত্বাকে রক্ষার পরিবেশ সৃষ্টি করবে, আমি অমর প্রকাশনীর ৫টি গ্রন্থ প্রকাশনা উৎসবের সাফল্য কামনা করি।







