, ,

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে পোল্ট্রি খামারের   ২ হাজার ৩০০ মুরগীর বাচ্চা পুড়ে গেছে । 

নিউজটি শেয়ার করুন

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিন মঘাদিয়া গ্রামের আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে  অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।   অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া খামার ও মুরগির বাচ্চা মিলে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি আলাউদ্দিন ।
প্রায় চার হাজার বর্গফুটের পোল্টি খামারটিতে ৬ দিন আগে দুই হাজার ৩০০ ব্রয়লার মুরগীর বাচ্চা উঠিয়েছিলেন খামার মালিক আলাউদ্দিন । তিনি বলেন,রোববার দুপুরে বৈদ্যুতিক সর্ক সার্কিট থেকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়ে পুরো খামারে তা ছড়িয়ে পড়ে। এতে খামারের স্থাপনা ও ২ হাজার ৩০০ মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ এসময় ডটকমকে বলেন, রোববার দুপুরে সাহেরখালী ইউনিয়নে আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে আগুনে দুই হাজার ৩০০ মুরগীর বাচ্চাসহ খামার পুড়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।