, ,

কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল শ্রমিক পরিবারের স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়ায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নগদ ৬০ হাজার টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় ও গয়না পুড়ে যায়। পাঁচ সদস্যের পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে। তবে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পরিবারের সবকিছু নষ্ট হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।