আমি মনে প্রাণে বিশ্বাস করি গ্রামীন জনগোস্টির উন্নয়ন না হলে শহর উন্নয়ন সম্ভব নয় এ কথা বললেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (০৩ অক্টোবর) সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের সাথে মতবিনিময় কালে সরাইল সদর ইউনিয়ন পরিষদে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ একটি অপরটির সাথে উৎপুত ভাবে জড়িত। ইউনিয়ন পরিষদের কাজ হল গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করা, ঠিক জেলা পরিষদের কাজও সেইম (একই)। তিনি বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইউনিয়ন পরিষদের সাথে জেলা পরিষদের সমন্বয় সাধন করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট নির্মাণ করে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করছে জেলা পরিষদ। তিনি আরো বলেন, আমি চাই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলে তাদের সযোগিতায় শহর উন্নয়ন, শহরের সহযোগিতায় বিভাগ উন্নয়ন হবে, বিভাগের সহযোগিতায় রাজধানী উন্নয়ন হবে।
সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে জেলা পরিষদ প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্টানের লক্ষে শনিবার দুপুরে ৯নং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশাসক জনাব মোঃ পারভেজ আহমেদ এর সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাঞ্চন মিয়া, সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য অসীম চন্দ্র দাস সহ সরাইল সদর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার বৃন্দ। বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনকালে তিনি সরাইল উপজেলার শাহজাদাপুর, শাহবাজপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।







