কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি : কাপাসিয়া জাকের পার্টি ও সহযোগী অংগসংগঠনের আয়োজনে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর তাজউদ্দিন আহমেদ চত্তরে বিকাল ৩ ঘটিকায় কাপাসিয়া ইউনিয়ন সাংগঠনিক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোঃ সফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি এ এম এম মনিরুজ্জামান লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সভাপতি এ বি এ জিয়াউর রহমান ফেলু,গাজীপুর জেলা সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, গাজীপুর জেলা সাধারন সম্পাদক ডাঃ জুয়েল কবির।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা সংগঠনিক বিভাগ,জসকের পার্টি যুব আইনজীবি ফ্রন্ট, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর – ৪ কাপাসিয়া থেকে জাকের পার্টির সংসদ সদস্য প্রত্যাশী মোঃ আতিকউল্লাহ্ ফরহাদ। আলোচনা সভা শেষে র্যালি তাজউদ্দিন আহমেদ চত্তরে থেকে শুরু হয়ে কাপাসিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।







