নিজস্ব প্রতিবেদক, মোঃ আল আমিন: রাজধানীর প্রানকেন্দ্র মতিঝিল ও তার আশপাশের কয়েকটি থানার মোট ১৭২ টি ওয়ার্কশপ উচ্ছেদ অভিযান চালায় রাজউক সহ জেলা প্রশাসন কিন্তু এ-ই ১৭২ টি ওয়ার্কশপ এর সাথে জড়িত আছে কয়েক হাজার লোকের কর্মসংস্থান ও রুটিরুজির ব্যবস্থা আর তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালায় তাদের পুনর্বাসন প্রয়োজন সরকারের নিকট সারা বাংলাদেশের সকল ওয়ার্কশপ মালিক দের কয়েকটি দাবির মধ্যে একটি হচ্ছে দ্রুত মতিঝিল থানার ওয়ার্কশপ মালিকদের পুনর্বাসন করা হোক ও প্রতিটি জেলা ও থানায় সিটি করপোরেশন ও এর বাইরে ওয়ার্কশপ পল্লি যেন সরকার করে দেন, এই দাবির পরিপ্রেক্ষিতে ১৩ই মে ২০২৬ সকাল ১১ টায় সারা বাংলাদেশে থেকে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানব বন্ধন এর আয়োজন করেছেন।
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে এ-ই মানব বন্ধন এর আয়োজন করা হয়েছে। এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সারা বাংলাদেশের সকল ওয়ার্কশপ মালিকদের এ-ই শান্তিপুর্ন মানব বন্ধন এ অংশগ্রহণ এর আহবান জানান







