মান হুঁশ মানুষ
মানুষ সব মানুষের কাছে ভালো হতে পারে না
মানুষ সব মানুষের কাছে খারাপ হতে পারে না।
সব মানুষ মানুষটির কাছে ভালো হবে পারে-
সব মানুষ মানুষটির কাছে খারাপ হতে পারে।
মানুষের চলার পথ আঁকাবাঁকা সে ভালো সে মন্দ
মানুষ নয় কোন আলোক রেখা-
মানুষের জীবন কবিতা নয় পতন হয় ছন্দ।
মানুষ কখনো মান হুঁশ খুইয়ে –
মানুশ হয়ে যায়। মান হুঁশ ফিরে আসতেই মানুশ
মানুষ যায় হয়ে- মানুষ এক দমের ফানুস
মানুশে আর মানুষে চিরকালেই চলে দ্বন্দ্ব।
Views: 7







