কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের স্মরণসভা
পল্লীকবি খ্যাত জসীম সাধু বা পল্লীকবি জসীম উদ্দীন-এর পৈতৃক ভিটা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কুমার নদীর তীরে অবস্থিত সমাধিস্থল পৌছাই।
অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রাক্তন সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর সমাধিস্থলে সংগঠনের সুহৃদ ও লিখিয়ে বন্ধুগন ২৪ জুলাই শুক্রবার সকাল ৭.১৫ মিনিটে পর্যটনের এসি কোস্টার বাসে পল্লবী- মিরপুর-১০ নম্বর থেকে কাজীপাড়া-শেওড়াপাড়া- আগারগাঁও – আসাদগেট-এলিফ্যান্ট রোড- টিএসসি ডাস-এর সামনে থেকে চুড়ান্ত ভাবে সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল-বকশী বাজার হয়ে ফ্লাইওভারে উঠে -পোস্তগোলা-দোলাইর পাড় টোল প্লাজা পয়েন্ট থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পাড়ি দেই। বাসে যেতে যেতে বিখ্যাত ব্যক্তিবর্গকে স্মরণ করা হয়। স্মরণ করা হয় তাঁদের পরিচিতি ও তাদের বিখ্যাত কাজগুলি :
আবদুল হালিম বয়াতি, আয়নাল বয়াতি, আবুল সরকার ।
জসীম উদ্দীন: ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘পল্লীকবি’ নামে পরিচিত। তার বিখ্যাত সৃষ্টির মধ্যে রয়েছে ‘কবর’ কবিতা, ‘সোজন বাধার ঘাট’ ও ‘নকশী কাঁথার মাঠ’।
আবু ইসহাক: বিখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক। তার রচিত ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাস বাংলা সাহিত্যে একটি মাইলফলক।
সুফি মোতাহার হোসেন: বিশিষ্ট কবি ও সাহিত্যিক, যিনি সনেট রচনার জন্য পরিচিত ছিলেন।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী -নরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথ মিত্র ; জন্ম, ৩০ জানুয়ারি ১৯১৬ সদরদি ফরিদপুর বাংলাদেশ ; মৃত্যু, ১৪ সেপ্টেম্বর ১৯৭৫ ; পেশা, বাঙালি লেখক, সাংবাদিক এবং উপন্যাসিক ; ভাষা, বাংলা ; জাতীয়তা, ভারতীয়।
পথে যেতে যেতে কবি ও অধ্যাপক ড. মোস্তাফা দুলালের সভাপতিত্বে কবি কবীর হুমায়ূন ও কবি নীপা চৌধুরীর যৌথ সঞ্চালনায় কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের স্মরণে কবির কবিতা পাঠের অনুষ্ঠানের মধ্য দিয়ে পল্লীকবি খ্যাত জসীম সাধু কবি জসীমউদ্দীনের পৈতৃক ভিটা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কুমার নদ-এর তীরে অবস্থিত সমাধিস্থল পৌছাই।
অনুষ্ঠানে ফুল, আপ্যায়ন ও প্রিন্টিং সহ যাবতীয় কাজে সহযোগিতা করেছেন কবি গিয়াস উদ্দিন চাষা এবং কবি কবীর হুমায়ূন গাড়ী ভাড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের জন্য দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অনুপ্রাসের সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দকে ’ সকলের সহযোগিতা ও সহমর্মিতায় অনুপ্রাস সুন্দর আয়োজনটি সম্পন্ন করতে সফল হয়েছে।
কবি ও প্রকৌশলী ফরিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
ডা.মো. ইনামূল হক আজাদ, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য
কবি ও গীতিকার অনিমেষ বড়াল, নির্বাহী সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
কবি ও গীতিকার ইউনুস ফার্সি, সভাপতি, ঢাকা মহানগর, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
কথা, কবিতা ও গানে যারা সাথে ছিলেন :
কবি আফিয়া রুবি
কবি মুহাম্মদ মনিরুজ্জামান
কবি জেসমিন দীপা
কবি কবীর হুমায়ুন
কবি গিয়াসউদ্দিন চাষা
কবি শেখ নজরুল ইসলাম
কবি রুনা লায়লা
কবি ও অধ্যাপক ড. মোস্তফা দুলাল
কবি এইচ এম শাখাওয়াত হোসেন
কবি নীপা চৌধুরী
কবি জেনুন্নেছা মীনা
কবি কাজী হেমায়েত হোসেন
কবি মামুনুল ইসলাম
কবি ইসমত আরা
কবি নাজমা আক্তার নাজু
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থতি ছিলেন-
জনাব রোকেয়া সুলতানা খুকি
সমাজবন্ধু জনাব মুহাম্মদ ইকবাল হোসেন
জনাব তাসিন ইসলাম সহ প্রমুখ।
এবং
কবি রীনা তালুকদার, মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
বার্তা : রীনা তালুকদার মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন।







