, ,

অধ্যাপক মোঃ ইমারত হোসাইন (আরিফ),গাজীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ প্রেসক্লাব, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুর জেলার কোনাবাড়ী শিল্পাঞ্চলের পল্লী বিদ্যুৎ সংলগ্ন ২০০১ইং সনে আরিফ কলেজটি প্রতিষ্ঠা করেন,অধ্যাপক এমারত হোসাইন আরিফ।
প্রথম অবস্থায় কলেজ শাখা চালু করা হয় স্বল্প পরিসরে।
পরবর্তিতে ২০০২সনে চালু করেন মাধ্যমিক বিদ্যালয় শাখা।এতে কোনাবাড়ি এলাকার শিক্ষাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী শিক্ষার আওতায় সম্পৃক্ত হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটির মানউন্নয়ন, জেলা পর্যায়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। বিগত এস এস সি পরীক্ষায় ৯০% জিপিএ ফাইভ পেয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং শতভাগ পাশ করেছে শিক্ষার্থী। প্রতিষ্ঠানে পাঠদান করছেন বিচক্ষণ, উচ্চ শিক্ষিত মেধাবী একঝাক শিক্ষক মন্ডলী।
আরিফ সাহেবের অক্লান্ত পরিশ্রমে কলেজটি ২০২৬ সনে একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
এই ব্র‍্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা বিসিএস ক্যাডারের এমারত হোসেন আরিফ, এবার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে স্বতন্ত্র এম পি হিসাবে নির্বাচন করবেন।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
শিক্ষা ক্যাডারে বিসিএস পাশ করা , তুখোড় মেধাবী এম ই এইচ আরিফ, একজন শিক্ষক,শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর হিসাবে এলাকায় সুখ্যাতি আছে।
তিনি ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে এক যুগেরও বেশী সময় ধরে শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন।
সততা নিয়ে সমাজসেবা করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচন করার সিদ্ধান্তঃ গ্রহণ করেন।
তিনি নির্বাচন নিয়ে প্রত্যাশা ব্যাক্ত করে জানান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ হলে জনগন আমাকে ভোট দিয়ে এম পি নির্বাচিত করবেন।এতে গাজীপুর ১ আসনের জনগনের প্রত্যাশা পুরন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে,
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইমারাত হোসাইন (আরিফ) আরিফ সাহেব আরো বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়, নশ্বর পৃথিবীতে কর্মের গুণে মানুষ অবিন্নশ্বর হয়ে ওঠেন। মৃত্যুর শীতল ইস্পর্শে তার শারীরিক প্রস্থান ঘটলেও তিনি অস্থিতিশীল হয়ে ওঠেন জীবিত মানুষের উপলব্ধিতে। ক্ষণস্থায়ী জীবনে অমরত্বের সোনার কাঠির ছোঁয়া যিনি লাভ করেন, তিনি সৌভাগ্যবান, দ্রষ্টার অপার অনুগ্রহপ্ুষ্ঠ। আজ কথা বলব, তেমনি একজন ক্ষণজন্মা মানুষ অধ্যাপক মোহাম্মদ ইমারত হুসাইন আরিফ সম্পর্কে। শিক্ষাক্ষেত্রে একটি নতুন ধারার প্রবর্তন করে অধ্যাপক আরিফ শুধু নন্দিত শিক্ষাবিদের খেতে লাভ করেননি বরং মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় হয়ে উঠেছেন জীবন্ত কিংবদন্তি। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একাধিকবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গুরুপ অর্জন করে এবং প্রণোদনা পুরস্কার পায়। ২০০৬ ও ২০০৭ সালে পাশের হারের দিক থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এম ই এইচ আরিফ কলেজ, কোনাবাড়ী যথাক্রমে অষ্টম ও দ্বিতীয় স্থান অর্জন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ শিক্ষা জীবন শেষে ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (সাধারণ শিক্ষা) পাস করে দেশের বিভিন্ন সরকারি কলেজে তিনি শিক্ষক হিসেবে চাকুরী করেন। চাকরি কালে তার বাবার নামে গড়া মিসির আলী খান ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নং s-5567(684)/06, কর্তৃক বিভিন্ন অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানগুলো দাঁড়া তিনি শুধু ঘুমন্ত জনপদে সুশিক্ষার আলোয় পৌঁছে দেননি -বরং তাদের মাঝে জাগিয়ে দিয়েছেন মানুষের মতো বাঁচার অনমনীয় শক্তি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার ভালোবাসার তাজমহল। কর্মব্যস্ত এ মানুষটি তার স্বপ্নের তাজমহলে নিরন্তর গেতে চলেছেন সভ্যতার এক একটি শ্বেত পাথর।

অধ্যাপক মোঃ ইমারাত হোসাইন আরিফ কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম, অবস্থান ও প্রতিষ্ঠাকাল।
১ /এম ই এইচ আরিফ কলেজ, কোনাবাড়ী গাজীপুর মহানগর গাজীপুর, ২০২২সাল,
২/মিসির আলী খান মেমোরিয়াল কলেজ, বরাবো কালিয়াকৈর গাজিপুর, ২০১০ সাল,
৩/আজিরুন্নেসা মহিলা কলেজ, জামালপুর কালিয়াকুর গাজীপুর ২০২৪ সাল,
৪/এম ই এইচ আরিফ কলেজ মাধ্যমিক, কোনাবাড়ী গাজীপুর মহানগর গাজীপুর ২০০৪ সাল
৫/গ্রেট ম্যাগ স্কুল, কোনাবাড়ী গাজীপুর মহানগর ২০০৪ সাল,
৬/প্রফেসর এমইএইচ আরিফ উচ্চ বিদ্যালয়, বরাবো কালিয়াকৈর গাজীপুর, ২০০৬ সাল,
৭/ভেলুপা সুন্দরী স্ট্যান্ডার্ড প্রাইমারি স্কুল, বরাবো কালিয়াকৈর গাজীপুর 2006 সাল,
৮/জামালপুর কালিয়াকৈর এম ই আরিফ ইনস্টিউট, জামালপুর কালিয়াকৈর গাজীপুর 2016 সাল,
৯/নাজমুল আলম স্ট্যান্ডার্ড প্রাইমারি স্কুল, জামালপুর কালিয়াকৈর গাজীপুর 2016 সাল,
১০/প্রফেসর এম ই এইচ আরিফ সেক্রেটারি স্কুল, বরইবাড়ি কালিয়াকৈর গাজীপুর 2016 সাল,
১১/লালখান স্টান্ডার্ড প্রাইমারি স্কুল, বরই বাড়ি কালিয়াকৈর গাজীপুর ২০১৬ সাল,
১২/গাজীপুর অধ্যাপক আরিফ উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর গাজীপুর মহানগর গাজীপুর ২০১৮ সাল,
১৩/হাবিবুল্লাহ মেমোরিয়াল প্রাইমারি স্কুল, জয়দেবপুর গাজীপুর মহানগর গাজীপুর 2016 সাল,
১৪/আম বাগ অধ্যাপক এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয়, আমবাগ গাজীপুর মহানগর গাজীপুর 2016 সাল,
১৫/শহীদ আলাউদ্দিন সিকদার স্ট্যান্ডার্ড প্রাইমারি স্কুল, আম বাগ গাজীপুর মহানগর গাজীপুর ২০১৬ সাল,
১৬/বরাবো আল ফালাহ দাখিল মাদ্রাসা,বরাবো কালিয়াকৈর গাজীপুর ২০২৪ সাল ।
এই হল স্বদেশ প্রেম দেশেই সবকিছু
স্বদেশপ্রেম একটি পবিত্র ভবাবেগ। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ গৌরব উজ্জ্বল অধ্যায়। বীর মুক্তিযোদ্ধা গণজাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে হিংসা হায়েনার বীভৎস নারকীয়তায় গোটা দেশ যখন শত্রুর হাতে জিম্মি, আমাদের শাস্তির নীড় অশান্তির আগুনে পুড়ে খাক -তখন প্রিয় মাতৃভূমি শত্রু মুক্ত করার দুর্বার ভাসনায় নবম শ্রেণীর ছাত্র, মোহাম্মদ এমারাত হোসেন আরিফ বাবা মাকে না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য। ভারতীয় সীমান্ত পার হতে না পেরে দেশেই নানা উপায়ে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি কাজ করেন। তাছাড়া দেশের সংগঠিত সকল ন্যায় সঙ্গত সংগ্রামী তিনি একাত্ম্য থেকেছেন। শিক্ষাঙ্গনের সফল, বিচক্ষণ ও দুর্ধর্ষি এ ব্যক্তিটি এবার রাজনীতির বিস্তৃত ভূমিতে যাত্রা করেছেন। আশা করি তিনি বাবুই পাখির মত নিখুত শিল্পী সাজিয়ে তুলবেন গণমানুষের ভালোবাসার বাগান। আমাদের বিশ্বাস তিনি মিথ্যার সহ ব্রহ কুটিকে অপেক্ষা করে সত্যের সরল আলোয় উদ্ভাসিত করবেন চারদিক।
প্রিয় মোঃ আমির হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।