, ,

ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নুর আহম্মদের সাথে লড়বেন আলমগীর সিদ্দিকী

নিউজটি শেয়ার করুন

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নুর আহম্মদ মজুমদারের সাথে লড়বেন আরেক বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর সিদ্দিকী। আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়ায় বেশ আলোচিত। নুর আহম্মদ চেয়ারম্যান বর্তমানে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আর আলমগীর সিদ্দিকী ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। নুর আহম্মদ মজুমদার সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনিও শক্ত প্রার্থী। দাবী করা হয় আলমগীর সিদ্দিকী তৃনমুলের প্রিয় নেতা। নানা কারনে আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়ায় এখন অতি পরিচিত। তার বাড়ী ছাগলনাইয়ার দক্ষিণে ঘোপাল ইউনিয়নে। শুভপুর ইউনিয়নও ঘোপালের বর্ডারে। এই দুই ইউনিয়ন, আলমগীর সিদ্দিকীর পক্ষে এক হয়ে গেলে, ভোটের সমীরণ পাল্টে যাবে। ফলাফল দেখতে আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে।