গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে কালিয়াকৈর উপজেলা বিএনপি’র আহবায়ক, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সিকদার, মেয়র প্রার্থী, জনগণের সমর্থন চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যা বললেন,আমি মোঃ নুরুল ইসলাম শিকদার, আমি আপনাদেরই —সন্তান, এই দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর।দীর্ঘদিন ধরে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, তরুণ ও অবহেলিত নাগরিকদের পাশে থেকে কাজ করে আসছি।মানুষের ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদার প্রশ্নই আমার রাজনৈতিক জীবনের মূল প্রেরণা।এই বিশ্বাস নিয়েই গাজীপুরে কালিয়াকৈর পৌর মেয়র হিসেবে আপনাদের দোয়ায় সমর্থন প্রার্থনা করছি, সকল নাগরিকের সেবক হিসেবে আমি প্রতিজ্ঞাবদ্ধ।আমি স্পষ্ট করে বলতে চাই—আমার রাজনৈতিক জীবন সম্পদ অর্জনের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। এই পেশায় আসার আগেও এবং পরেও আমি প্রতি বছর আমার সম্পদের হিসাব রাষ্ট্রের কাছে আছে। সত্যটা হলো—রাজনীতিতে আসার আগে যে সম্পদ ছিল, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজ তা বাড়েনি, বরং কমেছে।কারণ আমি রাজনৈতিক জীবন কখনো ব্যক্তিগত লাভের হাতিয়ার বানাইনি। মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজের স্বার্থকে বারবার পেছনে রেখেছি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতাই আমার শক্তি।
আমি বিশ্বাস করি—জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও মানবিক রাজনীতি পারে মানুষের পরিবর্তন আনতে।আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার প্রেরণা।যে যেখানে আছেন, সেখান থেকেই পাশে থাকবেন। শুধু, তাই নয় দোয়া চাই সমর্থন চায় মানুষের পাশে থেকে যেন মানুষের সেবা দিতে পারি এটাই আমার একমাত্র প্রত্যাশা।







