, ,

প্রিয়তমা স্বদেশ

নিউজটি শেয়ার করুন

প্রিয়তমা স্বদেশ
— মো. আ. রহিম খান

তোমার ললাটে দেখলাম,
আমার ভালোবাসার রক্ত তিলক।
তোমার বাগানে ফুটেছে রক্তজবা পুস্পরাজি কতো
আমার মনে স্বস্তি নেই,
শৃংখলে শেকলে আবদ্ধ তবুও
চারিদিকে শত্রু শত শত।
ইচ্ছে ছিল তোমার কপোলে চুমু খেয়ে
কপালে পরাবো লাল টিপ।
প্রিয় পিতৃভূমি বাংলাদেশ
এই মূহুর্তে তোমায় পাহারা দিচ্ছে,
একদল নব্য রেজাকার।
ওরা৷ তোমার শাদা জমিনে বীজ বুনেছে,
কালো- লাল, বেগুনি-নীল আসমানী টিউলিপ।
নারী-শিশু -প্রকৃতি, প্রতিবাদ-অসঙ্গতি,
এ যেন অতি তুচ্ছ প্রিয়তি।
আমাদের অবর্তমানে ওরা তোমার,
অনেক ক্ষতি করবে জানি
যুবজানি! মনে থাকবে অনেক কিছুই।
তোমার অপমানের বদলা একদিন নেবোই
আমরা সকলে একদিন একই সাথে,
প্রতিজন শত -সহস্র -লক্ষ জন হ’য়ে একই রথে
জেলখানার সদর দরজা দিয়ে
সারি সারি বের হ’য়ে আসবোই।

আশীর্বাদ : প্রজন্ম ৭১ কে।