, ,

কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

নিউজটি শেয়ার করুন

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী বিজয় র‌্যালি করে। ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অংগসংগঠনের আয়োজন বিএনপি মনোনীত গাজীপুর – ৪ কাপাসিয়া’র সংসদ সদস্য পদপ্রার্থী কাপাসিয়া উপজেলা বিএনপি আহবায়ক শাহ রিয়াজুল হান্নান’র নেতৃত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, ভারঃ সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ ও ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশিরের ব্যবস্থাপনায় সকাল ১০ ঘটিকায় তরগাঁও মেডিকেল মোড় থেকে একটি বিশাল র‌্যালি শুরু হয়ে তাজউদ্দিন চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে পথসভায় শাহ রিয়াজুল হান্নান বলেন, যখন সারা দেশে ৫ ই আগষ্টের পর মুর্তি, স্থাপনা ও মুরাল ভাঙ্গা হচ্ছিল তখন স্বাধীনতার অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদ মুরাল বিএনপি ও সহযোগী অংগসংগঠন দিন রাত পাহাড়া দিয়ে রক্ষা করেছি। আমরা রক্ষা করেছি এক কারণে বিএনপি স্বাধীনতার স্বপক্ষের দল। আমরা সহ মর্মিতায় বিশ্বাস করি।
এদিকে বিকাল ৪. ৩০ ঘটিকায় বাংলাদেশে জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার আয়োজনে তরগাঁও মেডিকেল মোড় থেকে শুরু হয়ে বিশাল বিজয় র‌্যালি কাপাসিয়া বাজার হয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইয়ুবী নেতৃত্বে ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফরহাদ মোল্লা, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. শেফাউল হক তত্বাবধানে অনুষ্ঠিত বিজয় র‌্যালি শেষে পথসভায় সালাহউদ্দিন আইয়ুবী বলেন, মুক্তিযুদ্ধারা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়ে ছিল,ত্যাগ স্বীকার করে ছিল, জীবনকে কুরবানী করে ছিল তাদের সেই স্বপ্ব এখনো অধরাই রয়ে গেছে।এই অধরা স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার জন্য আগামীর বাংলাদেশকে আগামীর কাপাসিয়াকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দূণীতি মুক্ত, সম্পূর্ণ নিরাপদ, উপযোগী কাপাসিয়া গড়তে আজকের আমাদের এই বিজয় র‌্যালি। এই র‌্যালি থেকে আমরা কাপাসিয়া বাসিকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা যে স্বপ্ন, ৭১ এ বিজয়ে স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন আগামীর ন্যায় ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করে সেই স্বাদ গ্রহণ করবেন।