, ,

নিরুদ্দেশের পথে!

নিউজটি শেয়ার করুন

মতিউল : কৃষক অতি যত্ন-আদরে খাসি লালন পালন করলো। অর্থের অভাবে নিরুপায় হ’য়ে একমণ ওজনের খাসি বিক্রির জন্য রিক্সাভ্যানে ক’রে হাটে নিয়ে রোডের পাশেই দাঁড়িয়েছে। ৩৫ হাজার টাকা দাম উঠলো, মালিক ৩৭ হাজার হ’লেই বিক্রি করবে।খাসিটা হটাৎ দেখলো ব্যাপারির চলন্ত পিকাপে আরো খাসি বাড়ীর দিকেই যাচ্ছে, সে জোরক’রে ছিটকে দৌড়ায়ে গিয়ে লাফিয়ে উঠলো। ব্যাপারি ও ড্রাইভার কিছুই টের পাইনি চালিয়ে চ’লেগেল। কৃষক পিকাপের পিছু ছুটে হাঁপিয়ে ক্লান্তহ’য়ে ধুলোয় ব’সে পড়লো। সে সময় মোবাইলের যুগ নয়, এত গাড়ী ঘোঁড়াও ছিলনা, কিভাবে আটকাবে? এখন অসহায় কৃষক যদি কাঁদে তার খাসিটা কুরবানী হবে, নাকি রোষ্ট না ভুনা হবে? সে ভাবনা অবান্তর নয় কি?

সেনাপ্রধান গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তাঁর গর্বিত বাহিনী সহ ৩রা আগষ্ট’ -২৪ উন্নত বাংলাদেশের আশায় মার্কিন পিকাপে উঠেছেন। তাঁদের প্রতি হতাশ জনগণের মায়া করা ছাড়া এখন কিছুই করার নেই। তাঁরা এখন ট্রাইব্যুনালের পরোয়ানা প্রাপ্ত আসামি। ভাগ্যের নির্মম পরিহাস। তাঁরা ন্যায় বিচার পাক আশা করি।