আগে চাঁদ উঠতো রোজ রাতে আমার ঘরে
এখন সে চাঁদ অস্তে গেছে অন্য গগন বুকে,
আমার গগনে চলছে দাপটে অমাবস্যার তিথি
বিছানার চাদরখানি দেহ ধরে করে টানাটানি
কি করে আর একা একা যুদ্ধ করে জিতি!
যুদ্ধ হতো তুমুল যুদ্ধ ভালোবাসা লুট করতে
এক রজনী হয়নি শেষ ভয়ে হতোনা নিরুদ্দেশ,
গায়ের সাথে গা মিলিয়ে প্রাণের ভিতর হেলান দিয়ে
মান অভিমান গিয়ে ভুলে পুষ্পঘাতে সিন্দুক খুলে
ভালোবাসার মুন্ডু কেটে নিয়েছে হৃদে তুলে।
এখন নেই আর মনে কিছু মনের চোখ মুখ অন্ধ বধির
অজুহাতের অযুত বয়ান নিত্য কানে বাজায় গান,
তাইতো প্রাণে জ্বলে আগুন কে নিভাবে এসে
আমি হয়তো নই প্রিয় এমন এক প্রাণ খুঁজে নিও
আমার মতো উজার করে যে যাবে ভালোবেসে।
চোখের আড়াল হতে পারতে মনের চোখ কান খুলে
যতোদিন পর হতো দেখা তবুও না লাগতো একাএকা
মনের দুয়ার খুলে নিতাম হিয়ার পাতাল তুলে,
নকল প্রেমের আতশবাজি খুব সহজে হয় যে রাজি
তার প্রাণে নেই স্বচ্ছ জোয়ার যায় দ্রুত অতীত ভুলে।
Views: 2







