, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

প্রিয় মাতৃভূমি।
গাজী মোঃ আব্দুল আলীম।
এই দেশ এই মাটি আমার আসল ঠিকানা,
মনে রেখ এদেশ অর্জিত,শত শহীদের রক্ত কনা।
সূর্য উঠে পূর্বদিকে বেলা শেষে আবার পশ্চিমে অস্ত যায়
পাখির ডাকে ঘুম ভাঙে, জানালায় লাল সূর্য উঁকি দেয়।
কৃষকের লাঙলে উঠে আসে স্বপ্নের সোনালী ফসল
শ্রম দিয়ে ফলায় দিনরাত মাঠে উৎসাহ দ্বিগুণ মনোবল।

শাপলা শালুক ফোটে ঝিলের জলে অপরুপ সাজে
সারা দিন ভর ব্যস্ত কৃষক ঘাস নিঙড়ানো কাজে।
আকাশের মুখ খানি গুরুগম্ভীর মাঝে মাঝে ডাকে
হঠাৎ করে নামছে বৃষ্টি আবার বিকট শব্দে হাক ডাকে।
চারিদিকে জল থৈ থৈ ঝরে অঝর ধারায় বৃষ্টি
সবুজের বিশাল আঙিনায় উড়ছে ক্ষেতের ধান মুগ্ধ সে দৃষ্টি।
রঙধনু উঁকি মারে আকাশে বাতাসে শন শন শব্দ বাজে,
সকাল থেকে বেলা দ্বি প্রহর অবধি কেটে যায় ভীষণ কাজে।
এই বৃষ্টি এই রৌদ্র ক্ষনে ক্ষনে আকাশের মান অভিমান
ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা প্রকৃতির অবদান।
তাকে নিয়ে যারা করছে সোরগোল হট্টগোল উষ্কানি মূলক বক্তব্য প্রদান।
কৃষক,কূলি মজুর শ্রমিক দিবে এবার দেশ মাতৃকার প্রতিদান।
সাহসী হোন দেশের জন্য, পরিবারের সবাই একসাথে
দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ুন ।
অশুভ কর্মকাণ্ড থেকে ফিরে আসুন হাত রেখে হাতে আজ।
এসো প্রতিজ্ঞা করি আজি হতে এদেশের জন্য সবাই মিলে করি কাজ
নহে কেউ বড় এখানে, দেশের জন্য সবাই এক অভিন্ন,
ফুলে ফলে ভরে উঠুক পৃথিবী জন্মভূমি হোক অনন্য ।