সাদা খামের গহীনে শিউলির সুবাস
স্মৃতির দিগন্তে এঁকে যায় হৃদয়ের গোপন অঙ্গন।
শরতের স্নিগ্ধ উদাসী মেঘপুঞ্জ প্রেমের অমিত সুধা।
নীলিমার সমারোহে শুভ্রাকাশের বীথিকায় জাগে
ধূসরী অনুরাগ।
চন্দ্রালোকিত রজনীতে শিরিষ -ছায়ার নিরবতায়
ঝরে পড়ে জোছনা।
কাশফুলে তৃষ্ণা মিশে যায় উর্মিমালায়
শুভ্র মেঘের স্পর্শে ভালোবাসা জেগে ওঠে গোপন আবেশে।
বাতাসের নরম ছোঁয়ায় উপছে পড়ে প্রেমের
অলংকার।
সাদা পেজতুলার মেঘ আলিঙ্গন করে কাশফুলের দোলানো ভালবাসা।
প্রেমের আবেশে ঢুলে ঢুলে নুইয়ে পড়ে কাশফুল।
Views: 2







