, ,

কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন, প্রশাসনের নির্দেশ অমান্য

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর ও নিজামকান্দি গ্রামে প্রকাশ্যে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে চলছে এ কার্যক্রম, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন্ধ হয়নি এই অবৈধ ব্যবসা।
সরাসরি সরে জমিনে গিয়ে জানা যায়, স্থানীয় সিরাজ ও শহিদুল নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই বালু ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন—“কোনো শক্তির বলেই তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কথাও তারা তোয়াক্কা করে না।”
উপজেলার রামদিয়া ভূমি অফিসের সহকারী কর্মকর্তা চিরঞ্জিত বিশ্বাস বলেন, “কয়েকদিন আগে আমরা বালু উত্তোলনের পাইপ ভেঙে দিয়েছিলাম। এখন আবার শুরু করেছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের দাবি, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। অবিলম্বে এ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।