, ,

কেশবপুরে নজরুল স্মরণোৎসব ও পাঁচ গুণীজনকে জাতীয় কবি নজরুল পদক প্রদান

নিউজটি শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান।

রোববার (২২ নভেম্বর) বিকেলে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগানে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কবির সাহিত্য ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণী ব্যক্তিকে সংগঠন প্রবর্তিত ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ প্রদান করা হয়।

পদকপ্রাপ্তরা হলেন—প্রবন্ধ গবেষণায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম, কবিতায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যসাহিত্যে নাট্যকার ও গবেষক খায়রুল বাসার, চিকিৎসাসেবায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম।

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম।

সংগঠনের কোষাধ্যক্ষ মানব মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের ফুলেল শুভেচ্ছা, পদক, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা প্রমুখ।