নিজস্ব প্রতিবেদক: অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজএবিলিটি এইড সোসাইটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, পরিচালক (প্রশাসক), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডিজএবিলিটি এইড সোসাইটির উপদেষ্টা এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজএবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়া।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।







