, ,

নতুনতারা আয়োজিত এ এফ এম আব্দুল জলিল এর ৪৮তম মৃত্যু বার্ষিকী পালন।

নিউজটি শেয়ার করুন

” তুমি রবে অনন্তকাল ধরে সকল হৃদ পাঁজরে ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে খুলনার প্রাচীনতম সাহিত্য সংগঠন খুলনা সাহিত্য পরিষদ এর অন্যতম প্রতিষ্ঠাতা এ এফ এম আব্দুল জলিল এর ৪৮তম মৃত্যু বার্ষিক পালন ও নিয়মিত নতুনতারা সোমবারের ২৫৭তম সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত হয় নতুনতারা ভবন, খুলনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক।

প্রধান আলোচক ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মেহেদী ইনছার।

পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় মহাসচিব রোটাঃ শাখাওয়াৎ হোসেন স্বপন।

সমগ্র আয়োজনটি পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ, কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেলিনা আক্তার ইরানি, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালি, এ্যাডঃ সোনিয়া আকতার প্রমূখ।