, ,

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ কে শিল্পকলায় ডিজি হিসেবে চান কবি- সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীরা

নিউজটি শেয়ার করুন

কালচারাল ফ্যাসিবাদকে মোকাবিলা ও প্রতিহত করতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জুলাই বিপ্লবের অর্জনকে বিকশিত করার অঙ্গীকার ব্যক্ত করে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘অভিব্যক্তি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি /সমন্বয়ক নুরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল অদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২ জানুয়ারি সংগঠনটির অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং আগামী ১২ ডিসেম্বর একটি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক, কোটা সংস্কার আন্দোলনের রূপকার, সিনিয়র সাংবাদিক, দ্য নিউ নেশনের এসাইনমেন্ট এডিটর, জাতীয় প্রেসক্লাবের সদস্য, কবি ও লেখক মোহাম্মদ আবদুল অদুদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কবি মুজতাহিদ ফারুকী,সহ-সভাপতি বাসিরুল হক সিনহা, সেলিম খান, লায়ন মোহাম্মদ আজম খান, সৈয়দ মো:কামরুল হক টিটু পৃষ্ঠপোষক মো: শহিদুল ইসলাম, মফিজুর রহমান খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ইসমি, যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সংস্কৃতি সম্পাদক শম্পি জামান, কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা শিল্পী,সাহিত্য সম্পাদক তাসলিমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাহিত্যিক ও কবি এডভোকেট শিমুল পারভীন, সাজেদা আক্তার মিতা, মোস্তাক মুকুল, জিয়াউর রহমান (শহীদ জিয়া), জুলাই শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগম ,মেরিনা সুলতানা রিতা, নাহিদ হাসান, হালিমা খাতুন , মোঃ হেলাল উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম মো: নাফিউল চৌধুরী,মোঃ সায়েদুল হক, মামুন, আনিসা রত্না প্রমূখ।
সভায় সৌজন্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ আবদুল অদুদ, ইলোরা সেমা, সংগীত পরিবেশন করেন শম্পি জামান ও তাসলিমা বেগম।
সভায় আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠান সফল করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবশেষে মোহাম্মদ আবদুল অদুদ রচিত দুটি গ্রন্থ ‘জীবন গঠনে শিক্ষা ও ‘সোনার মানুষ’ সংগঠনের সভাপতি কে হস্তান্তর করেন লেখক।