, ,

জয়পুরহাটে এসিআই কোম্পানির  বীজ আলু বিতরণের পাশাপাশি দেওয়া হলো উপহার ও বাকির সুবিধা 

নিউজটি শেয়ার করুন

দেশের শীর্ষস্থানীয় কৃষি উপকরণ ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই এর উদ্যোগে জয়পুরহাটে স্থানীয় ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত মানের বীজ আলু বিতরণ করা হয়েছে।
বীজ বিতরণ উপলক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে এক সৌজন্য ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ডিলার হারুনুর রশিদ  এর মাধ্যমে এলাকার দুই শতাধিক প্রান্তিক ও বাণিজ্যিক আলু চাষীদের মাঝে উৎসবমুখর পরিবেশে উন্নত জাতের বীজ আলু হস্তান্তর করা হয়।
আলু চাষে কৃষকদের উৎসাহিত করতে এবং কোম্পানির প্রতি তাদের ভালোবাসার অংশ হিসেবে উপস্থিত সকল কৃষকের মাঝে এসিআই এর লোগো সম্বলিত গেঞ্জি এবং মিষ্টি বিতরণ করা হয়। কোম্পানির পক্ষ থেকে এমন উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় চাষীরা।
এদিকে চলতি মৌসুমে কৃষকদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে এবং আলু চাষ নির্বিঘ্ন করতে ডিলারের মাধ্যমে কৃষকদের বিশেষ সুবিধায় বাকিতে বীজ আলু ক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে। কৃষকরা জানান, বর্তমান সময়ে নগদ টাকার সংকটে বাকিতে ভালো মানের বীজ পাওয়া তাদের জন্য একটি বড় আশীর্বাদ। এতে কোনো আর্থিক চাপ ছাড়াই তারা সময়মতো আলু রোপণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত  বীজ বিজনেস ম্যানেজার এ কে এম শাহিনুর রহমান বলেন, “আমরা কেবল ব্যবসাই করি না, কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। কৃষকরা যাতে সঠিক সময়ে মানসম্মত বীজ আলু পেয়ে লাভবান হতে পারেন, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং বাকিতে বীজ দেওয়ার বিশেষ উদ্যোগ।”
উন্নত মানের এই বীজ আলু ব্যবহার করে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।