, ,

ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি এবং অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০, ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর জামান স্বপন। আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান,উপজেলার সমবায় অফিসার মোঃ রুহুল আমিন ও অন্যান্য সরকারি কর্মকর্তারতারা।

সভাপতি হিসেবে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুন তার বক্তব্যে সমবায় দিবস ও জাতীয় স্লোগানটির গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য হলো নিজেদের ভাগ্য পরিবর্তন করা।” উপজেলা প্রশাসন সমবায়ীদের সব ধরণের সুযোগ-সুবিধা প্রদানে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়। সমবায় দিবসকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।