আর বিভেদ নয়, সব বিভেদ ভুলে গিয়ে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের উন্নয়নে একসাথে কাজ করার জন্য এই সংহতি দিবসে সপথ করেন-সভাপতি, ফ্যাব।
জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি সংগঠন “ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব) কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া কামনা করা হয়।
উক্ত কর্মসূচি তে অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত সভাপতি, মহাসচিব, সহ সভাপতি বৃন্দ, যুহ্ম মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত নির্বাহী সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্ট্মেন্টের শিক্ষক মহোদয়, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও পর্যায়ে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তন্মধ্যে ফ্যাবের সম্মানিত মহাসচিব, ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ফ্যাবের সম্মানিত সভাপতি।
ফ্যাব সভাপতি তার মূল্যবান বক্তব্যে বলেন: সকলে মিলে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের উন্নয়নের স্বার্থে এই সংহতি দিবসে সকল বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার শপথ করেন।







