কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সফল নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ যুব উন্নয়ন কেন্দ্র থেকে সফলভাবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী উদ্যোক্তারা সার্টিফিকেট গ্রহণ করেন। নোয়াখালী-৫ আসনের মাটি ও মানুষের নেতা, সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের কাছ থেকে জেসমিন আক্তার সম্মাননা ও প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন, যুব সমাজ এবং নারী সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যান্য নারীদেরও উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পেয়ে নারী উদ্যোক্তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







