, ,

জাতীয় আইনজীবী ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা বার শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত

নিউজটি শেয়ার করুন

জাতীয় আইনজীবী ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা বার অ্যাসোসিয়েশন শাখার ৪ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানীর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন লাভ করে।
নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট মিরাজ উদ্দিন পালোয়ান-কে আহ্বায়ক এবং আয়কর আইনজীবী আবুল হাছানাত-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় আইনজীবী ফেডারেশনের দপ্তর সদস্য অ্যাডভোকেট মো. ছাদিকুর মিয়া তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত এই কমিটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, “আমরা সবসময় আইনজীবীদের সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব। আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম আরও গতিশীল ও সুন্দর হবে। এজন্য আমরা সকলের নিকট আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।”