, ,

বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদককে শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ১০ বছর পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অশোক ধর মহোদয়কে বাংলাদেশ সনাতন যুব পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশ সনাতন যুব পার্টির নেতৃবৃন্দ অশোক ধর মহোদয়ের হাতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন যুব পার্টির সভাপতি সুমন মন্ডল, সনাতন পার্টির কার্যনির্বাহী সদস্য রুপম সরকার, অনির্বাণ ভক্ত, মানিক সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি তুলে ধরার মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রা আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।