, ,

জয়পুরহাটে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড..

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

সাজা প্রাপ্ত ব্যক্তি সিরাজুল ইসলাম লালু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে।

আজ বুধবার(৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন। মামলার বিবরণ সূত্রে জানা যায় ২০১০ সালে বগুড়া আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলাম লালুর বিবাহ হয়। বিবাহের দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না হওয়ায় তাদের মধ্যে বিভিন্ন সময় কলহ দেখা দেয়।

এর ন্যায় ২০২৩ সালের ৭ মার্চের রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল ইসলাম লালু তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালত রায় দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন।
শফিকুল ইসলাম জয়পুরহাট।