, ,

দীর্ঘ সময়ের অবসানের পর আখাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি যাত্রা।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ সময় পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত আখাউড়া উপজেলা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মোবারক হোসেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জাকারিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সোহেল খান,দায়িত্ব পেয়েছেন।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,আখাউড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটি আদর্শ ছাত্রসংগঠন হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করবেন। একই সঙ্গে মাদকমুক্ত ছাত্রসমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ সময় নবগঠিত কমিটির সুপার ৫ সদস্যের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কসবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন পর নতুন কমিটি অনুমোদনের খবরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।