, ,

ভোলায় লুডু খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের আহাজারি।

নিউজটি শেয়ার করুন

ভোলায় লুডু খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবি পরিবারের
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুল্লাহ ওরফে আসিফ(২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
জানা যায়, গত( ১৭ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসিফকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৫৭/২৬। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল সরদার ও আবুল খায়ের ডাক্তারসহ আরও কয়েকজন।
তবে ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এছাড়াও আসামিরা যামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে ফেলার জন্য হুমকি দিচ্ছি বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে নিহত আসিফের বোনসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এখন নিহতের পরিবারের একটাই দাবি—তাদের প্রিয়জনের হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।