, ,

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২২

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, শিশু বলৎকার মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১৬ জনকে আটক করা হয়। তারা হলেন অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), শামীম হোসেন (২৯), সজীব আহম্মেদ (৩০) ও জাহিদ (২২)।

এ ছাড়া মাদক মামলায় মনির হোসেন সুমন (৩০) ও আকলিমা (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু বলৎকার মামলায় রাসেল (৩৭) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে শহীদুল, সুহেদ আহমদ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।