, ,

সাফল্যের সিঁড়ি পেরিয়ে দশম বছরে স্বদেশ বিচিত্রা, চট্টগ্রামে কেক কেটে উদযাপন!

নিউজটি শেয়ার করুন

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য উদযাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ দিদার মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং কক্সবাজার প্রতিনিধি মোঃ জাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নবনির্বাচিত সভাপতি মোঃ সোহাগ আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রক্সি শিকদার এবং সাইফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার ক্রাইম রিপোর্টার মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার মোঃ আমজাদ হোসাইন, স্পোর্টস রিপোর্টার মোঃ রাসেল, ফটো জার্নালিস্ট মোঃ রেজাউল করিম নবীসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রধান অতিথি নবনির্বাচিত সিআরএ সভাপতি মোঃ সোহাগ আরেফিনকে ফুল দিয়ে বরণ করে নেন পত্রিকার সহযোগী সম্পাদক ও স্বদেশ বিচিত্রা পরিবারের সদস্যরা। এরপর কেক কেটে পত্রিকার নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা দীর্ঘ নয় বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। আগামীতেও সত্য, ন্যায় ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি দৈনিক স্বদেশ বিচিত্রার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং আগামী দিনের পথচলা আরও গতিশীল ও সুদৃঢ় হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।