, ,

দিনাজপুর বিরলে বর্ডার গার্ড কর্তৃক মদ আটক

নিউজটি শেয়ার করুন

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে বাংলাদেশ 42 BGB । সীমান্তপথে মাদক পাচার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান, সতর্ক টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা দমনে সক্রিয় রয়েছে দিনাজপুর 42BGB ।

এরই অংশ হিসেবে, গত কাল ২৯ /১০/২০২৬ ইং রাতে সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে দিনাজপুর বিরল উপজেলা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে দিনাজপুর 42 B G B -এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহলদল। এ সময় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ আটক করা হয় বলে জানাগেছে।

জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য (ত্রিশ হাজার তিনশত) টাকা।

উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে 42 B G B গোয়েন্দা নজরদারি অব্যাহত বলে জানান ।

দিনাজপুর ব্যাটালিয়ন 42 B G B -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে 42 B G B ।